১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত

spot_img

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় মাদকাসক্ত এক ছেলের ছুরিকাঘাতে বাবা ও মা নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৭০) ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। এ ঘটনায় তাদের একমাত্র ছেলে রমি রাজ দাশ গুপ্ত (৩০)-কে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের দাবি, রমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে দুই দফা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হলেও তিনি নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং এর আগেও বাবা-মার ওপর হামলা করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় রমি রাজ প্রথমে তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশও ছেলের হামলার শিকার হন। ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত স্বপন দাশকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রমি রাজকে আটক করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ