১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে সিএনজি চালক মিলন হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলায় তদন্তে উঠে আসা দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার (৩১ আগস্ট) রাতে ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শাজাহানপুর উপজেলার মো. আবুল কাশেম প্রামানিক (৫০) ও মো. রেজাউল করিম ওরফে সাজু (৪৮)।

র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি দল সোমবার রাত ১১টা ৩৫ মিনিটে শাজাহানপুর থানার বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ নম্বর পলাতক আসামি রেজাউল করিম ওরফে সাজুকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট সকাল ৮টার দিকে সিএনজি নিয়ে বগুড়া চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চালক মিলন মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এরপর ৭ আগস্ট সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে স্বজনরা সিরাজগঞ্জের তাড়াশ থানার রানীদিঘী মৌজার বেড়খালী এলাকায় একটি ডোবার পানিতে কচুরিপানার মধ্যে মিলনের মরদেহ দেখতে পান। পরে তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় তাড়াশ থানায় হত্যা মামলা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ