৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৩০ হাজার টাকার জাল নোট ২০ হাজারে বিক্রি! শাজাহানপুরে ডিবির হাতে আটক ২

spot_img

বগুড়ায় ১৫ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাবতলী উপজেলার সন্ধাবাড়ি পণ্ডিতপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে শহিদ প্রামাণিক (৪১) এবং একই উপজেলার জয়ভোগা আদর্শ গ্রামের মৃত মজিদের ছেলে মিজানুর রহমান (৪০)। মিজানুর রহমান বর্তমানে বগুড়া শহরের সবুজবাগ আল আকাবা মাদ্রাসার নিকটবর্তী ইব্রাহিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা শাজাহানপুরের নয়মাইল এলাকায় আসল টাকার বিনিময়ে জাল নোট বিক্রির জন্য অবস্থান করছেন। পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের চারটি এবং ১ হাজার টাকা মূল্যমানের ১৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, আটকরা একটি জাল নোট ব্যবসায়ী চক্রের সদস্যদের কাছে ৩০ হাজার টাকার জাল নোট ২০ হাজার টাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে এর আগেও জাল টাকা লেনদেনের অভিযোগে মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ