১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

spot_img

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

রোববার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলীতে এনসিসি ব্যাংকের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এক হাজার কৃষকদের মাঝে সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন।

এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বাগবাড়ী সরকারি শহীদ জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস চেয়ারম্যান আব্দুস সালাম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ম্যানেজিং ডিরেক্টর এম. সামসুল আরেফিন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহা-পরিচালক আ: মজিদ প্রাং, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাকির আনাম, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো: শামছুদ্দিন ফিরোজ, ইউএনও হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম এবং নশিপুর ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর আঞ্চলিক গবেষনাগারের প্রিন্সিপাল বৈজ্ঞানিক অফিসার আমিনুল ইসলাম।

আমিন্ত্রত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, মডেল থানার ওসি রাকিব হোসেন, বাগবাড়ী সরকারি শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ আ: বারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আ: আলীম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ