১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রতন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই আব্দুর রহিম ও এসআই আব্দুল মোমিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় রতন মিয়ার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রতন মিয়া শাজাহানপুর উপজেলার মাটিয়া সরকার পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।

শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে।  এবং তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ