
বগুড়ার শাজাহানপুরে আইরিন (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়া বাজার এলাকায় ডেমাজানী সেতুর কাছাকাছি একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আইরিন স্থানীয় ছামছুল হকের নাতবউ এবং চায়ের দোকানদার শাওনের স্ত্রী।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।




