২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত

spot_img

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় মো. গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাজের প্রয়োজনে ঠাকুরগাঁও এসেছিলেন গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে সজোড়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোলাম রব্বানীর কাছে থাকা পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে জানা যায় যে, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে। তার নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। তার সম্পূর্ণ পরিচয় জানার চেষ্টা এবং আইনি প্রক্রিয়া চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ