৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম মাইন উদ্দিন

spot_img

জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বগুড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী মাইন উদ্দিন। তাঁর এ সাফল্যে সাংস্কৃতিক অঙ্গনসহ শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

মাইন উদ্দিন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে সংবাদ উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। সংবাদ উপস্থাপনার পাশাপাশি আবৃত্তিশিল্পী হিসেবেও তিনি নিজের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

তিনি কণ্ঠশীলন, আবৃত্তি একাডেমি ও আবির্ভাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি মিরর নিউজের বগুড়া জেলা প্রতিনিধি, সংবাদ উপস্থাপক হিসেবে কিউ টিভি বাংলা,পূন্ড্র টিভি এবং সংবাদ বুলেটিনেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

জাতীয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন তাঁর সাংস্কৃতিক অঙ্গনে পথচলাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর এ গৌরবময় অর্জনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পরিচিতজনেরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ