২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গাড়ী থামিয়ে চাঁদা উত্তোলন, গ্রেফতার:৩

spot_img

নিজস্ব প্রতিবেদক: বিশেষ অভিযানে বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে যানবহনে অবৈধভাবে চাদা উত্তোলনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সিপিএসসি, বগুড়া ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার কামাড়পাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ মিন হামিদ (৪৫), (৪৫),রহিমাবাদ দক্ষিণপাড়ার মৃত আলতাব আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪৬), বামুনিয়া খিয়ারপাড়া আজাহার আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৩৮)।

র‍্যাব -১২ প্রেসবিজ্ঞতি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুরের আড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করিতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ২১ ফেব্রুয়ারি ) ১৯.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়ার শাজাহানপুরের আড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে চাঁদাদাবী আদায়ের ৪২,১৫৮/- টাকা ও ০৩ টি মোবাইল ফোনসহ আসামীদের গ্রেফতার করা হয়।

র‍্যাব- ১২ আরো জানায়, আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী প্রতি গাড়ীর ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ