১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভুটানকে অর্ধ-ডজন গোল দিয়ে উড়িয়ে দিল বাংলাদেশ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : ভারত ও নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যায় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের শুধু মাত্র আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৮ মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। রবিবার ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিষ্যদের ঝালাই করে নিতে পারলেন কোচ সাইফুল বারী টিটু।

এবার টানা তিন ম্যাচের জয়ে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।

ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল ১৪ মিনিটে। বাম দিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের নেওয়া ফ্রিকিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে।৩৫ মিনিটে কারনুচিং মারমা গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। বাম দিক থেকে ৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা। শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ