
পুলিশ সুপারের মুজিবনগর থানা পরিদর্শন।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম, মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরের দিকে পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম, মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলে দিক-নির্দেশনা প্রদান করেন।
জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা, উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।
এর আগে পুলিশ সুপার এসব নাজমুল হক মুজিবনগর থানায় এসে পৌঁছালে মুজিবনগর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শন কালে অন্যদের মধ্যে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার সেখানে উপস্থিত ছিলেন।
-রিদুয়ান হাসান
জেলা প্রতিনিধি
মেহেরপুর। (edited)




