
গাইবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আগুন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় প্রায় আধাঘন্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রনে আনে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় আগ্নিকান্ডের এঘটনা ঘটে। আগুনে পুরে গেছে তৃতীয় তলার ওয়াস রুমের একটি অ্যাডজাস্ট ফ্যান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৯ দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এ সময় আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ওই ভবনের তৃতীয় তলার ওয়াস রুমের একটি অ্যাডজাস্ট ফ্যান পুড়ে গেছে। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময় কেন হতাহতের ঘটনা ঘটেনি জানান তিনি।




