
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা ও স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক প্রমুখ। সভা শেষে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষন দিবস এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




