২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

spot_img

মহান স্বাধীনতা দিবসে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

আব্দুল হালিম সরদার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। আজ ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা ।

এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন),মোঃ কামরুল আহসান বিপিএম (বার), র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ; ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগমের বিপিএম এর নেতৃত্বে বিপিউব্লিউএন নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে সামান্য ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে মহান মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। সেকারনেই দিবসটি প্রতিবছর শ্রদ্বার সাথে পালন করা হয়ে থাকে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ