২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ভুট্টা ক্ষেতে মিললো স্কুল ছাত্রের লাশ

spot_img

মজিবর রহমান.গাইবান্ধা: ভুট্টা ক্ষেত থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধা ৭টা থেকে নিখোঁজ ছিল কিশোর শ্রী জিৎ চন্দ। খোজা খুজির পরে কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। শনিবার (৩০শে মার্চ) বিকেলে জমি দেখতে গিয়ে মৃতদেহ পরে থাকতে দেখে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে ভুট্টা ক্ষেত থেকে শ্রী জিৎ চন্দ বাদ্যকার নামে এক ৫ম শ্রেনীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্কুল ছাত্র জিৎ চন্দ্র বাদ্যকার স্থানীয় হরিতলা বাজারের সেলুন ব্যবসায়ী ও বাদ্যকার পাড়ার রনজিত কুমারের ছেলে। নিহত জিৎ এর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে একই গ্রামের শ্রী মিলনের ছেলে বিশ্ব জিৎ ও বিশ্ব নাথ, শ্রী বাটালু সহ ৩জনকে জিজ্ঞেসাবাদের জন্য গ্রেফতার করছে পুলিশ। তবে কি কারনে এ হত্যাকান্ড তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

এ খবর পেয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী- গোবিন্দগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্,দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ