৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে অবৈধ মাটি কাটা অভিযোগে গ্রেফতার :৪

spot_img

নিজস্ব প্রতিবেদনঃ

বগুড়া শাজাহানপুরে মোবাইল কোর্টে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল বাজার এলাকার আজিজার মোল্লার ছেলে আলী হাসান মিলন (৪০),
সারিয়াকান্দি থানার তইবর রহমান
ছেলে মোঃ মজুনু মিয়া (২৫),
নাটোর সদর ভাতুরিয়ার তেগাছি এলাকার উজিরের ছেলে শাহা আলম (৩০) এবং একই এলাকার : আব্দুর রাজ্জাক ছেলে মোঃ নাজমুল সরকার

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করে শনিবার দিবাগত রাত ৩:১৫ ঘটিকায় গোহাইল ইউনিয়ন এর আতাইল বাজারের পার্শ্ববর্তী স্থানে পুকুর হতে মাটি উত্তোলনরত অবস্থায় ৪ জন ব্যক্তিকে আটক করে সঙ্গীয় ফোর্স পুলিশ । এঘটনায় বিধি বহির্ভূতভাবে মাটি উত্তোলন এবং উত্তোলিত মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অপরাধে আটককৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম বলেন, গোহাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।
শনিবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ