৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর

spot_img

আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)। ৯ এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পাকিস্তানে এবার রোজা হবে ২৯ টা।

গত সোমবার পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি) জানিয়েছে, এ বছর পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে আগামী ৯ এপ্রিল। সে ক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল। খবর জিও নিউজের।

পিএমডি বলেছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং পরের দিন সন্ধ্যায় তার বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। সেদিন সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।

পিএমডি জানিয়েছে, ৯ এপ্রিল পাকিস্তানের বেশিরভাগ অংশের আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরাঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

পাকিস্তানে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল গত ১১ মার্চ এবং পরের দিন থেকে শুরু হয়েছিল রোজা। সুতরাং, পিএমডির পূর্বাভাস সত্য হলে এ বছর ২৯টি রোজা রাখবেন পাকিস্তানিরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ