২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

spot_img

ড.মাহফুজুর রহমানের গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। এবারও বিশেষ একক সঙ্গীতানুষ্ঠানে তিনি গান গেয়ে শোনাবেন।

জানা যায়, প্রতি বছরের মতো এবারের ঈদেও এক গুচ্ছ বাংলা ও হিন্দি গান নিয়ে আসছেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। অ্যালবামে রয়েছে আমায় ভালোবাসোনা, যাবে যদি চলে যাও, তোমার চোখ দুটি, তুমি যে শুধু আমার এবং বুকের মাঝে রাখবো শিরোনামের গান। গজলের মধ্যে রয়েছে মেরে মিতুয়া, ম্যায় জিস দিন, ম্যায় সায়ের তো নেহি, জানে কাহা এবং চিটঠি আয়ি হ্যায়।

ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’। একক এবং ডুয়েট হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে থাকছে দিল কিয়া কারে, মেরে মেহেবুব, রাজাকো রাণি সে পেয়ার, লেকে পেহেলা পেহেলা পেয়ার, তুহি এ মুঝকো বাতাদে, বারিস মে তু, ধীরে ধীরে সে, ম্যায় জিস দিন ভুলাদু, হামকো হামিসে এবং মিলে হো তুম হামকো শিরোনামের গান।

ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ