২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর চলে গেলেন স্বামীও

spot_img

নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টার পর স্বামীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান শামসুর নাহার (৪৯)। এর এক ঘণ্টা পর মারা যান স্বামী আমিন উল্যাহ (৬২)।

মৃত আমিন উল্যাহ উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ ছিলেন।

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদ
বিষয়টি নিশ্চিত করে চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন মাস্টার বলেন, গ্রাম পুলিশ আমিনের স্ত্রী শামসুর নাহার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর চিকিৎসক শামসুর নাহারকে বাড়িতে পাঠালে মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে তার ‍মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর স্ত্রীর শোকে স্ট্রোক করেন স্বামী আমিন উল্যাহ। পরে রাত ১১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ