২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফুলবাড়ীতে নামাজের জন্য প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ঈদের জামাত হবে সকাল ৯ টায়

spot_img

 

পুরো একমাস ৩০ দিন রোজা রাখার পর বৃহস্পতিবার সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পবীত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ।
এ উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্বীর্জের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হবে ঈদের জামাত। অন্যান্য স্থানের মধ্যে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এতে ইমামতি করবেন বালাটারী জামে মসজিদের খতিব হাফেজ মোঃ জোবায়ের হোসাইন।
এছাড়াও ফুলবাড়ী সদরের চেয়ারম্যান পাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়, চাঁদেরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়, পানিমাছকুটি ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়, বোর্ডের হাট জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের নামাজ শান্তিপূর্ণ ও আনন্দময় করতে উপজেলার প্রতিটি ঈদগাহ ময়দান সাজানো হয়েছে বর্ণীল সৌন্দর্যে। এখানকার এই আমেজ ছড়িয়ে পড়েছে উপজেলা শহরসহ সর্বত্রে। সব মিলে এবার আবহাওয়া অনুকূলে থাকায় পবীত্র ঈদুল ফিতর অনেকটা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন হবে বলে সবার প্রত্যাশা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ