২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদের দিন ঘুরতে বের হয়ে প্রাণ গেল ৩ বাইক আরোহীর

spot_img

নেত্রকোনা সংবাদদাতা : ঈদের দিন বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। দুপুর ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ