২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

পাত্রী পছন্দ হয়নী পাত্রের,দুলাভাইকে পিটিয়ে ‘হত‍্যা’

spot_img

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনেপক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। তার স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এই ঘটনার বিচার চাই।

এ ঘটনায় কথা বলার জন্য কনেপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ