২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেসবুক গ্রুপের ভুলকাভাতি অনুষ্ঠিত

spot_img

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
ভারতীয় সীমান্তবর্তী নওগাঁর ধামইরহাটের স্থানীয় আঞ্চলিক ফেসবুক গ্রুপ ‘হামরা ধামইরহাটের ছল’ গ্রুপের উদ্যোগে ভুলকাভাতির আয়োজন করা হয়। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর সৃষ্ট ধামইরহাট উপজেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘হামরা ধামইরহাটের ছল’ গ্রুপের এডমিন ও তরুন যুব সংগঠক পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসানের উদ্যোগে আলতাদিঘী জাতীয় উদ্যানে এই ভুলকাভাতি অনুষ্ঠিত হয়। পুরো রমজান মাসে ৪শ’ জনের রেজিষ্ট্রেশনের লক্ষমাত্রা শতভাগ পূরণ হলে ঈদের ২য় দিন নাড়ির টানে সকলেই কড়ি, খেলা, গুটি খেলা, বাস্কেটবল, ছটকা দিয়ে হাড়ি ভাঙ্গা, বালিশ বদল, আঞ্চলিক ভাষায় বক্তব্য ও স্মৃতিচারণ, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে কেটে যায় দিনের পুরো অংশ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, অন্যান্য সহযোগি মেহেদী মোর্শেদ বাবু, ব্যাংকার আবু তাহের, মমিনুল ইসলাম, তানভীর হোসেন, শাকিল আহমেদ, আব্দুল মালেক, প্রথম আলোর বগুড়া জোন ইনচার্জ আখতারুজ্জামান চঞ্চল, আবু সাইদ প্রমুখ। জমকালো এই আয়োজনে স্পন্সর হিসেবে যুক্ত ছিলেন এস মেশিনারিজ এন্টারপ্রাইজ’র শিহাব হোসেন, দোলা এন্টার প্রাইজের কোরবান আলী দেলোয়ার, নিড এগ্রো ইন্ডাস্ট্রিজ লি. এর সত্বাধিকারী রুহুল আমিন স্বপন, নববী ট্যুর এন্ড ট্রাভেলস এর মাওলানা জাকারিয়া হোসেন, শিবলী ট্যুর এন্ড ট্রাভেলস এর মাওলানা তরিকুল ইসলাম সহ আরও অনেকেই। উপস্থিতিরা প্রতি বছর এই আয়োজনের আহবান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ