৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেরপুরে গাঁজা চাষী আটক

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বনমরিচা এলাকা থেকে গাঁজার গাছ সহ আটক করা হয় তাকে। আটককৃত বনি আলম (৪৫) বনমরিচা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জানা যায়, উপজেলার বনমরিচা গ্রামের আটককৃত বনি আলম দীর্ঘদিন ধরে গাঁজা সেবন সহ গাঁজার চাষ করে আসছিলো। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের অভিযানে গাঁজা চাষী বনি আলমকে আটক করা হয়। এসময় তার বাড়ির ভিতর উঠান থেকে ছোট বড় প্রায় অর্ধশত গাঁজার গাছ জব্দ করা হয়। শেরপুর থানার এসআই শাহাদত হোসেনের নেতৃত্বে অভিযানের সময় আটক হওয়া ওই ব্যক্তি জানান গাঁজা সেবন করার জন্যই নিজের উঠানে গাঁজা চাষ করেছেন তিনি।

এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গাঁজা চাষী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলায় মাদকের বিরুদ্ধে সবসময় অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ