২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধামইরহাটে গ্রিন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে

spot_img

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইইরহাটে গ্রীন ভয়েসের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। গ্রীন ভয়েসের আয়োজনে ১৯ এপ্রিল বিকেলে গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সর্ব সাধারণের অংশগ্রহণে এক বর্নাঢ্য ও র‌্যালি আগ্রাদিগুন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আগ্রাদ্বিগুন এম এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার সভাপত্বি করেন গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির। গ্রীন ভয়েসের নওগাঁ জেলা সমন্বয়ক ফারুক হোসেন সবুজের সঞ্চালনায় “গ্রীন ভয়েস” এর কার্যক্রম এবং সমাজে এর গুরুত্ব বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, আগ্রাদী কোন কলেজের অধ্যক্ষ মুজাফফর রহমান, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, আগাদিগুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সাপাহার চান মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, আগাদিগুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আয়েন উদ্দিন,গ্রীন ভয়েস এর নওগাঁ জেলা সহকারী সমন্বয়ক শাকিল কবির।#

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ