২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সালথার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১২ প্রার্থী

spot_img

 

আবুল বাসার সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওয়াদুদ মাতুব্বর ও ওয়াহিদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে, আছাদ মাতুব্বর, শওকত হোসেন মুকুল, বাদল হোসেন, আমিন খন্দকার,ওয়াজেদ শেখ ও মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। এরা হলেন- ফারজানা ইয়াসমিন, মোরশেদা খানম, শিরি বেগম ও সোহেলী বেগম।

রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।

রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ