৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নতুন ইউএনও মুহসিয়া তাবাসসুম

spot_img

বগুড়ার শাজাহানপুরে নবাগত উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেছেন মুহসিয়া তাবাসসুম। পদন্নোতি পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে এটিই তার প্রথম যোগদান।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও তাহমিদা আক্তার।

মুহসিয়া তাবাসসুম ময়মনসিংহের জেলার কৃতি সন্তান।তিনি ২০১৭ সালে বিসিএস ৩৫তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার,দিনাজপুরের বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।পরে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে সফলতার সঙ্গে দ্বায়িত্ব পালন করেন।

বিগত সময়ে যথাযথ ভাবে সরকারি দ্বায়িত্ব পালনের সহ বিভিন্ন জনকল্যাণমূলক কজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তিনি একজন জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন।
শাজাহানপুর এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ