৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের নতুন বিভাগীয় প্রধান উমর ফারুক

spot_img

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে সংস্থাপন শাখা-২ এর উপ-রেজিস্ট্রার মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ২৩ এপ্রিল ২০২৪ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে।
একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের নতুন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক নতুন বিভাগীয় প্রধান হওয়ায় তার অনূভুতি জানতে চাইলে তিনি বলেন,বিভাগীয় প্রধানের দায়িত্ব যেহেতু পর্যায়ক্রমে সেহেতু এবারে আমি পেয়েছি। আমি আমার সাধ্য অনুযায়ী বিভাগের শিক্ষার্থীদেরকে শিক্ষা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ