৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বন্দরে তীব্র তাপদাহ উপেক্ষা করে মাকসুদ হোসেনের গণসংযোগে জনতার ঢল

spot_img

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।

আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিপুল সংখ্যক উঠান বৈঠক ও মতবিনিময় সভার পাশাপাশি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন।

তার অংশ হিসেবে আনারস প্রতীক পেয়ে মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত সমগ্র কলাগাছিয়া ইউনিয়নে মোঃ মাকসুদ হোসেন ব্যাপক শোডাউন ও গণসংযোগ চালিয়েছেন। তীব্র তাপদাহের মধ্যেও উক্ত গণসংযোগে গণজোয়াড় ও জনতার ঢল পরিলক্ষিত হয়েছে।

উক্ত গণমিছিল ও গণসংযোগে মাকসুদ হোসেন সহ তার কর্মী ও সমর্থকরা পায়ে হেটে ফরাজীকান্দা থেকে, আলীনগর, ঘারমোড়া, কলাগাছিয়া বাজার, শুভকরদী, চুনাভূড়া, নরপরদী হয়ে কল্যান্দী স্ট্যান্ডে গিয়ে পৌঁছান।

এসময় মাকসুদ হোসেনের সাথে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা এ প্রচারণায় অংশ নিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ