৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সড়ক দূঘর্টনায় আ.লীগ নেতার মৃত্যু!

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী মাষ্টার (৬৫) নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।

সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত সিরাজ আলী সাকিদারের ছেলে ও ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

বুধবার (২৪ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ধুনট শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ায় স্থানান্তর করে। সেখানে দুপুর ১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তিনি সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ওই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি, পৌরসভার মেয়র এজিএম বাদশা, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপনসহ সর্বস্তরের নেতাকর্মী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ