২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

spot_img

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় মোংলা পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, সাংবাদিকরা নানাক্ষেত্রে আজ নির্যাতিত। তারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। চলচ্চিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু তারা যখন মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হন, তখন তারা সমাজে কী বার্তা দেন?

মানববন্ধনে বক্তরা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করে ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বো-কে সমিতি থেকে সদস্যপদ বাতিলসহ অন্যান্য শাস্তি নেওয়ার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে মিছিল বের করে সংবাদকর্মীরা।

সাংবাদিক আলী আজীম’র সঞ্চালনায় ও সাংবাদিক কামরুজ্জামান জসিম’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাভিশন টিভির মোংলা প্রতিনিধি জসিম উদ্দিন, এনটিভির বিশেষ প্রতিনিধি আবু হুসাইন সুমন, একাত্তর টিভির এনামুল হক, ভোরের ডাকের হাছিব সরদার, খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, গণকন্ঠের এম ইদ্রিস ইমন, আমার সংবাদের হাফিজুর রহমান, প্রতিদিনের কাগজের এম এইচ শান্ত, স্পন্দনের এরশাদ হোসেন রনি, জনবানীর বায়জিদ হোসেন, নাগরিক ভাবনার রুবেল খাঁন, যুবনেতা আবুল কাশেম প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে কয়েকজন শিল্পীর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালায় এফডিসির কর্মীরা। এ ঘটনায় সাংবাদিক, ক্যামেরাপারসন, ইউটিউবারসহ ২০ জনের মতো আহত হন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ