৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ইবিতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

spot_img

 

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিশেষ এ নামাজে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন।

এ সময় নামাজে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনসহ কয়েক শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

নামাজ পড়তে আসা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সজিব বিশ্বাস বলেন , ‘সারাদেশ অসহনীয় গরম পড়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ ও পশুপাখিরা গরমে হাসফাস করছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খা নামাজের পর খুৎবা পাঠ শেষে মুনাজাতে কান্নারত অবস্থায় অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে মুক্ত পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ