৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে কৃষি জমি রক্ষায় অভিযান,ভেকু জব্দ

spot_img

বগুড়া শাজাহানপুরের কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।২৯ এপ্রিল (সোমবার) রাত ৭.৪৫ ঘটিকায় উপজেলার চুপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল নাইম।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম জানান, এলাকাবাসীর অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কামারপাড়ায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে, অবৈধভাবে মাটি কাটার আলামত পাওয়া যায় এবং উক্ত স্থানে মাটির কাটার যন্ত্র হিসেবে ব্যবহার করা একটি এস্কেভেটর  পাওয়া যায়। মোবাইল কোর্টের অভিযানের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়। মোবাইল কোর্টের অভিযানে এস্কেভেটর (ভেকু) শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর কর্তৃক জব্দ করা হয় এবং যথাযথভাবে জিম্মায় প্রদান করা হয়।অপরাধীদের বিরুদ্ধে  নিয়মিত মামলা দায়ের করার জন্য চোপিনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেবকে নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় শাজাহানপুর থানা পুলিশের  টিম, আনসার ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বেআইনিভাবে মাটিকাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ