৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে কৃষি জমি রক্ষায় মোবাইল  কোর্ট পরিচালনা

spot_img

বগুড়া শাজাহানপুরের কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।৩০ এপ্রিল(মঙ্গলবার)বিকাল ৩.৪৫ ঘটিকায় উপজেলার মাদলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) জান্নাতুল নাইম।

সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম জানান,এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মাদলা চাঁচাইতারা মৌজার ৬৩৬ এবং ৬৩৭ নং দাগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হলে,অবৈধভাবে নতুন করে মাটি কাটার আলামত পাওয়া যায়।মোবাইল কোর্টের অভিযানের উপস্থিতি জানতে পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়।ঘটনাস্থলে মাটি কাটার ফলে পাশে সরকারি মূল রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে মর্মে প্রতীয়মান হয়েছে। জমির দাগ,খতিয়ান ও তফশিল মোতাবেক জমির মালিকগণকে বের করে তাদের  বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেবকে নির্দেশ প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় শাজাহানপুর থানার পুলিশের টিম ও আনসার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।বেআইনিভাবে মাটিকাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ