২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় বহুল আলোচিত গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

spot_img

উল্লাপাড়ায় বহুল আলোচিত গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বহুল আলোচিত গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইয়াছিন আলীকে (৬২) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তাকে দীর্ঘ ২৩ বছর পর ৩০ এপ্রিল ঢাকার আশুলিয়া থানার চারাবাগ এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াছিন পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে।

২০০১ সালে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামে পূর্ণীমা রাণী শীল নামের এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। পরে ওই ছাত্রীর বাবা অনিল চন্দ্র শীল ১৭ জনকে আসামি করে সিরাজগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ২০১১ সালের জুলাই মাসে ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করে সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালত।

বুধবার বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, গ্রেপ্তারকৃত ইয়াছিন আলী তার নামে ধর্ষণের মামলা হওয়ার পরেই সে আত্মগোপনে চলে যায়। প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার চারাবাগ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ