৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে নবাগত ইউএনওর সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

spot_img

বগুড়ার শাজাহানপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২ মে) দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা সেমিনার রুমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কমরউদ্দিন কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক,ডোমনপুকুর আঃ ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাও ইসলাম হোসেন,রাণীহাট কারিগরি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু জাফর আলী,
সরকারি চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলা রাণী,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম,বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এতে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অংশ গ্রহণ করেন।
সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা বলেন,শিক্ষকদের দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।শিক্ষার মানোন্নয়ন,শিখন প্রক্রিয়া উন্নয়নের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ