৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দীর্ঘ ২৩ দিনের টানা তাপদাহের পর অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

spot_img

দীর্ঘ ২৩ দিনের টানা তাপদাহের পর অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহের পর বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। তবে চরম মনোভাবাপন্ন আবহাওয়ার কবলে থাকা পাহাড় ঘেড়া সমুদ্রের নগরীর বৃষ্টির অপেক্ষার অবসান হয়েছে। সাথে কিছুটা বজ্রপাত ,ঝড়ো হাওয়ায় সহ বয়ে গেছে প্রশান্তির বৃষ্টি নগরীতে।
সোমবার বিকাল ০৩ টা থেকে ঝড়ো হাওয়া, বজ্রপাত সেই সাথে প্রবল বর্ষণ, সঙ্গে ঠান্ডা বাতাসে তীব্র গরম থেকে আপাতত স্বস্তি মিলেছে।এক ঘন্টার প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক আগ্রাবাদ,বহাদ্দার হাট,শুলকবহর ও চকবাজার এলাকার সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা ফলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।এসময় নগরীর জাকির হোসেন রোডে বৈদ্যুতিক ট্রান্সফরমার খুঁটি সহ রাস্তায় পরে যায়। তবে তেমন কোন দূর্ঘটনা ঘটেনি বিদ্যুৎ লাইন বন্ধ থাকায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে , বৃষ্টি চলে আসায় আগামী এক সপ্তাহ তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে এই এক সপ্তাহ সারাদেশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা আছে।
এক সপ্তাহ পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে তা সাম্প্রতিক সময়ের মত তীব্র হবে না বলেও জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সোমবার খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং  ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা পড়তে পারে।
এছাড়া একইসময়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ