৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাত পোহালেই বগুড়ায় তিন উপজেলায় ভোট

spot_img

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে তিন উপজেলার ৩৩২টি কেন্দ্রে ব্যালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে। মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সদর উপজেলার ১৪৬টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া সদর উপজেলায় ১৪৬টি কেন্দ্রে মোট  ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন, শিবগঞ্জে ১১৪ কেন্দ্রে ৩ লাখ ৩০ হাজার ৯৫ জন এবং শাজাহানপুরে ৭২ কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ