২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

spot_img

আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল।

সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ,সাংবাদিক মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, সদস্য শরিফুল হাসান, আবুল বাসার,আকাশ সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ