২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যশোরে বিজিবিতে চাকরির নামে, প্রতারণায় আটক ২

spot_img

যশোর প্রতিনিধি :

যশোরে বিজিবিতে সিপাহী পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের মৃত শেখ আতিকুর রহমানের ছেলে আনিসুর রহমান ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মশিউর রহমান । র‌্যাব-৬ যশোরের সদস্যরা ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোনের জানান, অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে নিজ এলাকায় চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৫ এপ্রিল তারা দোকানে অবস্থান করা অবস্থায় আনিসুর যান। এসময় তিনি রবিউলের ছেলে সানমুন আহম্মেদকে বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখান। তার প্রলোভনে রাজি হন রবিউল ও তার ছেলে। তাদের মধ্যে ৫ লাখ টাকায় চুক্তিও হয়। এরপর গত ২৮ এপ্রিল অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে সানমুনকে বিজিবির কমান্ডার পরিচয় দিয়ে কল করেন। তাকে জানানো হয় অনলাইনে আবেদনের জন্য তিন হাজার টাকা দিতে হবে। পরে তাকে তিন হাজার টাকা দেন সানমুন। এরমধ্যে গত ২৮ মে আনিসুর ও মশিউর সানমুনদের বাড়িতে যান। জানানো হয় পহেলা জুন যশোর বিজিবির মাঠে নিয়োগের শারীরিক পরীক্ষা হবে। ওই পরিক্ষায় পাশের জন্য তারা ৫০ হাজার টাকা দাবি করে।
সর্বশেষ পহেলা জুন সকালে বাবা ছেলে বিজিবির মাঠে যান। এসময় আসামিদের সাথে দেখা হলে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তারা ৫ হাজার টাকা দেন এবং চাকরি হলে বাকি টাকা দেয়ার আশ্বাস দেন। একই সাথে তাদেরকে একটি অনলাইনে আবেদন পত্র দিয়ে চলে যান আসামিরা। পরে ওই আবেদন পত্র নিয়ে বিজিবির সাথে যোগাযোগ করলে জানতে পারেন তা জাল। পরবর্তিতে ভুক্তোভুগিরা এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

র‌্যাব আরও জানায়, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেন। তারা আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে ঝুমঝুমপুর থেকে ওই দুইজনকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ