২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

সারাদেশে ঝড় বৃষ্টি হতে পারে টানা ৩ দিন

spot_img

আগামীকাল শুক্রবার (৭ জুন) পর্যন্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবওহাওয়া অধিদপ্তর।

আবওহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগে শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার (৫ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার তা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মঙ্গলবার (৪ জুন) রাতে বলেন, ‘শুক্রবার পর্যন্ত কম-বেশি একই রকম বৃষ্টিপাত থাকতে পারে। কোথাও একটু কমতে পারে, কোথাও বাড়তে পারে।’

এদিকে গতকাল ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭৮ মিলিমিটার। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় ৬৩ মিলিমিটার ও সিলেটে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে কম বৃষ্টিপাত বা বৃষ্টি না হওয়ায় দেশের পাঁচ জেলায় তাপপ্রবাহ ছিল গতকাল। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ