২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নর্দান ইউনিভার্সিটি খুলনায় ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে দেশীয় ফল উৎসব

spot_img

ইন্দ্রজিৎ, এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’য় (এনইউবিটিকে) ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে বার্ষিক দেশীয় ফল উৎসব-২০২৪ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ৪ টাই খুলনা নগরীর শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আল হাসান আকুঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান ও প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ।

ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন,- সাংবাদিকতা একটি মহৎ পেশা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এই ধরণের কাজ সত্যি প্রসংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রচারে ক্যাম্পাস সাংবাদিকরা দেশ ও জাতির জন্য ভূমিকা রাখবে।এছাড়াও তিনি মৌসুমী দেশীয় ফল উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান।

ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, পেয়ারা , কলা, সহ আরো বেশ কিছু দেশীয় ফল রাখা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ