২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফুলবাড়িতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

spot_img

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘাতক স্বামী রহিমুল হক (২৮) কর্তৃক স্ত্রী রশিদা বেগম হত্যার শিকার হয়েছে। ন্যাক্কার জনক এই হত্যাকান্ডটি ঘটেছে রবিবার (৯ জুন) বেলা বিকাল ০৩.৩০ ঘটিকায়।
এলাকাবাসী সুত্রে জানা যায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী (আছিয়ার বাজার) গ্রামের গোলজার হোসেনের বাড়ীতে। গোলজার হোসেনের ছেলে রহিমুল (২৮) এর স্ত্রী রশিদা বেগমের সাংসারিক কলোহের জের ধরে রবিবার (৯ জুন) বেলা বিকাল ০৩.৩০ ঘটিকায় বাক বিতন্ডা সৃষ্টি হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে ঘাতক স্বামী রহিমুল হক (২৮) বাশের শক্ত লাঠি দিয়ে রশিদা বেগমের মাথায় আঘাত করলে, রশিদা বেগমের মাথার মধ্যস্থানে গুরুত্বর ফাটা জখম হয়। অতিরিক্ত রক্ত ক্ষরন শুরু হলে ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন দ্রুত রশিদা বেগমকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রাম এ নিয়ে আসলে, হাসপাতাল কর্তৃপক্ষ রশিদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে এ্যাম্বুলেন্সযোগে রশিদা বেগমকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রশিদা বেগম মৃত্যুবরণ করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘাতক স্বামী রহিমুলের আগের দুই জন স্ত্রী ডিভোর্স হয়েছে। রশিদা বেগম তার ৩য় স্ত্রী। তাদের একটি ০৩ বছরের কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলোহের জের ধরে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ প্রতিবেদককে জানায় যে, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী রহিমুল (২৮) কে গ্রেফতার করেছে। এই বিষয়ে রশিদা বেগমের পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ