২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

প্রেম করে বিয়ে, স্বামীকে ভিডিও কলে রেখে ‘আত্মহত্যা’

spot_img

প্রেম করে বিয়ে, স্বামীকে ভিডিও কলে রেখে ‘আত্মহত্যা’

কাতার প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবি খাদিজা রোজি (২৮) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত নারী উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির মৃত আব্দুল বারীর মেয়ে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার নুরুল হক ভিলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোজি প্রেম করে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতার প্রবাসী মো. নাসিমকে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারেন, তার স্বামীর আগের একটি স্ত্রী আছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এই নিয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ভাড়া বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ