১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: মির্জা ফখরুল

spot_img

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে যে ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালোদা জিয়া কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন।

তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন। তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার অভিযোগ করেছেন। কিন্তু তৎকালীন সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই কারণে তিনি খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশে এবং রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশে তাকে কোনো রকম চিকিৎসা থেকে সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন।

আজকে বিনা চিকিৎসা বেগম খালেদা আজকে মৃত্যু শয্যায় বলে অভিযোগ করেন ফখরুল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ