২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে মাটি ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড

spot_img

ধুনটে মাটি ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে ইউনুস আলী (৪০) নামের এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ জুন সোমবার ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান এ দন্ডাদেশ দেন।

জানা যায়, উপজেলার চিকাশী ইউনিয়নের চাপড়া গ্রামে অবৈধভাবে মাটি কাটতে ছিলো একই ইউনিয়নের জোড়শিমুল গ্রামের সোহরাব হোসেনের ছেলে ইউনুস আলী। সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাপড়া গ্রাম থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ইউনুস আলীকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হেফাযতে পাঠায়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ইউনুস আলী নামের একজনকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ