২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লালপুরে সড়কের পাশের গাছ কাটলো সরকারি কর্মকর্তা

spot_img

লালপুরে সড়কের পাশের গাছ কাটলো সরকারি কর্মকর্তা

নাটোর জেলা প্রতিনিধিঃ

পথচারীদের জন্য একটু ছায়া দরকার, একসময়ের বটবৃক্ষে ঘেরা জায়গা যেন মরুভূমির মতোই হয়ে গেছে। তাই এক ভ্যান চালক প্রায় এক বছর আগে লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের রবিউলের মোড়ে সরকারি জায়গায় একটি বট গাছের চারা রোপণ করেছিল, চারাটি বেশ বড় হয়ে উঠছিল, স্থানীয় লোকজন গাছটির পরিচর্যা করতো।

গত মঙ্গলবার (২৫ জুন) রাত আনুমানিক ১১ দিকে স্থানীয় বাসিন্দা ও বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হক ইতি বটগাছের চারাটি কেটে নিয়ে গেছে বলে জানা যায়। এতে স্থানীয়দের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে ও স্থানীয়রা এর বিচার চেয়ে সহকারি কমিশনার (ভূমি) লালপুর বরাবর আবেদন করেছে।

রবিউলের মোড়ের কাঠ মিস্ত্রী বিভিশন কুমার বলেন, গাছটিকে নিয়মিত পরিচর্যা করতাম, নিজের সন্তানের মতো।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য লিব্বাস আলী বলেন, এদের বাপ চাচাদের কাজ সরকারি জায়গা দখল করা, এ গাছটি বড় হচ্ছিল সরকারি জায়গায়। পরিবেশের জন্য গাছটি উপকারি হতো। এ অন্যায়ের বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে ফাল্গুনী হক ইতি নিজে গাছ কাটার কথা স্বীকার করেন, এবং জায়গাটি তার নিজের বাবার বলে দাবি করেন।

আরেক ইউপি সদস্য লাল মোহম্মদ লালু গাছ কটার তীব্র নিন্দা জানিয়ে বলেন জায়গাটি কোনভাবেই তারা নিজের দাবি করতে পারে না জয়গাটি সরকারি রাস্তার

এবিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন আমার কাছে যদি আবেদন দিয়ে যায় আমি বিষয়টি দেখবো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ