
মোঃ সজল মাহমুদ, বেতাগী,
বেতাগী উপজেলায় মোকামিয়া ইউনিয়নে আজ (২৯/০৬/২০২৪) রোজ শনিবার ৪ নং মোকামিয়া ইউনিয়নে ইনজুরি প্রিভেনশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব জালাল গাজী। সকল ইউপি সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য, সচিব এবং অন্যান্য উপস্হিতি সকলের সামনে ভাসা প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন বেতাগী উপজেলার সিআইপিআরবির এরিয়া কো-অর্ডিনেটর জনাব রজত সেন।
সভায় চেয়ারম্যান মহোদয় সিআইপিআরবির অনেক প্রশংসা করে বলেন সিআইপিআরবি দেশ গঠনে একটি সেবা মূলক কাজ করছে এবং তিনি আরও বলেন ভাসা প্রকল্পের সকল কার্যক্রম এ তার ইউনিয়ন পরিষদের সব রকম সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।




