২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

spot_img

কালীগঞ্জ থেকে ফিরে ফয়সাল ভূইয়া :

জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর নেতৃত্বে প্রায় পাঁচ শত মোটরসাইকেল ও শতাধিক গাড়ীর বর্নাঢ্য আনন্দ র‌্যালী উপজেলার প্রধান প্রধান স্থান ও সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাঘুন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফুল ইসলাম তোরণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।
মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের নান্নু, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি মশিউর রহমান আকাশ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইব্রাহিম খন্দকার, বাহাদুরশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য মো. মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আসাদুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা এস এম ইকবাল হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ