২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন কি মেসি?

spot_img

আকাশী-সাদাদের সব মনোযোগ যেন লিওনেল মেসিকে ঘিরে। ঊরুর চোট, তার আগে লম্বা সময় জ্বরে ভোগার কারণে পেরুর সঙ্গে লিওকে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। খানিকটা বিশ্রাম সেরে আবার অনুশীলনে ফেরেন চ্যাম্পিয়নদের দলনেতা। তবু শঙ্কা, তবু দুশ্চিন্তা, তিনি খেলবেন কি না? খেললেও কখন নামবেন কিংবা শুরুর একাদশে দেখা যাবে কি না এমন অনেক কিছু।

একোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হস্টনের এনআরজি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা কয়েক ঘণ্টার মধ্যে প্রশিক্ষণ নেব। তারপর সিদ্ধান্ত। আরও একটি দিন ভালো কাটতে হবে। গতকাল আমাদের ভালো অনুভূতি ছিল এবং আজ আমরা সিদ্ধান্ত নেব। আজকের উত্তরের ওপর ভিত্তি করে (প্রশিক্ষণে) আমরা সিদ্ধান্ত নেবো মেসি খেলবে কি না।’

নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ৯০ মিনিট না পেলে যে কী হবে, সেটাই এখন জল্পনার কেন্দ্রে। তাতে অনেকটাই আড়াল হয়েছে প্রতিপক্ষ ইকুয়েডরকে নিয়ে পরিকল্পনা।

অতীতে মেসিকে ছাড়া ইকুয়েডর বা তার চেয়ে বড় প্রতিপক্ষের সঙ্গে টক্করে বহুবারই জিতে ফেরে আর্জেন্টিনা। তবু তাঁর মতো একজন মাঠে থাকা মানে অনেক বড় ভরসা। কারণ, আর্জেন্টিনার কর্তারা জানেন, মেসির একটা শট কিংবা একটা ম্যাজিক্যাল পাসই বদলে দিতে পারে পুরো ম্যাচের দৃশ্যপট। যতদূর জানা গেল, চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন মেসি। যদিও পুরো সময় খেলার মতো এখনও ফিট নন।

আর্জেন্টিনার জন্য ইকুয়েডর নতুন কোনো প্রতিপক্ষ নয়। এখন পর্যন্ত তাদের সঙ্গে ৪০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে কেবল পাঁচটিতে হেরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর যে পাঁচবার হেরেছে, তার মধ্যে বিশ্বকাপ আর ফ্রেন্ডলি ম্যাচই সব কটি। অর্থাৎ, কোপায় এখনও ইকুয়েডর হারাতে পারেনি আর্জেন্টিনাকে।

আর্জেন্টিনার জার্সিতে এ ইকুয়েডরের বিপক্ষে সবচেয়ে বেশি গোলও করেছেন মেসি। তার গোলসংখ্যা সাতটি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ